সব
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ২টা ৪০ মিনিটের দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমেদ উস সামাদ চৌধুরী।
এর আগে গত রোববার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ৩ জানুয়ারি। বাংলাদেশের অন্যতম এ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন তিনি।
এছাড়া তিনি শেখ রাসেল শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি