কোম্পানীগঞ্জে হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ৭:০২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্ণি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জাফর মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছেন।

পুলিশ সুত্রে জানাযায়, জাফর মিয়া হাইটেক পার্কে শ্রমিক হিসেবে কাজ করতেন। তখন কাজ করার সময় সকাল সাড়ে ১০ টার সময় সে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজে থাকা শ্রমিকরা সাথে সাথেই তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই। তকন চিকিৎসক মৃত ঘোষনা করেন। তাকে ছুরতহাল রিপোর্টের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করায় হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি