সব
করোনার বিধি-নিষেধের মধ্যে সারাদেশের নিয়ম সিলেটের পর্যটনকেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে সকল পর্যটনকেন্দ্র খুলে গেছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ঘুরতে পারবেন এসব কেন্দ্রে। করোনার সংক্রমণ ঠেকাতে গেল এপ্রিল থেকে দফায় দফায় লকডাউন আরোপ করে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ঈদ-উল-আযহার কারণে সাত দিন লডকাউনমুক্ত ছিল দেশ। তবে ওই সময়ও পর্যটনকেন্দ্রগুলো বন্ধই ছিল।
গত ১১ আগস্ট থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে। ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সভা-সমাবেশ বাদে প্রায় সব কিছুই খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। বাদবাকি প্রায় সবকিছুই এখন স্বাভাবিকভাবে চলছে।
সরকার ১৯ আগস্ট তথা আজ বৃহস্পতিবার থেকে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার কথাও জানায়। এরই প্রেক্ষিতে সীমিত পরিসরে খুলেছে সিলেটসহ দেশের সব পর্যটন ও বিনোদনকেন্দ্র। রিসোর্ট, কমিউনিটি সেন্টারগুলোও খুলছে আজ থেকে।
পর্যটনের তীর্থস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং, রাতারগুল, পাংথুমাই, বিছানাকান্দি, লালাখাল, মায়াবনসহ বেশকিছু পর্যটনকেন্দ্র আছে। দীর্ঘদিন এসব কেন্দ্র বন্ধ থাকায় এ খাতে সংশ্লিষ্টরা ছিলেন বিপাকে। আজ থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে যাওয়ায় তাদের মুখে হাসি ফুটছে। একই সাথে সংশ্লিষ্টরা হাত খুলে নেমে পড়েছেন পর্যটক বান্ধব পরিবেশ প্রতিবেশ ঘষে মেজে পরিষ্কারে।
এছাড়া নগরীর বিভিন্ন আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস ঘুরে দেখা গেছে পরিষ্কার-পরিচ্ছন্নের মাধ্যমে অতিথিদের উপভোগ্য করে তোলতে সকল ধরণের প্রস্তুতি নিচ্ছেন তারা। পর্যটন কেন্দ্র খোলার খবরে উৎফুল্ল ভাব ছড়িয়ে পড়েছে বিনোদন প্রেমীদের মনে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ সাড়ে ৪ মাস পর সিলেটের পর্যটন কেন্দ্রসহ হোটেল মোটেল গেস্ট হাউস বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।
এবার সব কিছু খুলে দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সরকারি বিধি-নিষেধ মেনে ব্যবসা পরিচালনা করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা। সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় পর্যটকেরা বেড়াতে আসলে পর্যটন ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন খরচগুলো তুলতে সক্ষম হবে বলে আশা ।
বৈরী আবহাওয়া টানা ভারি বর্ষণ, বজ্রপাত। সঙ্গে আছে বেহাল সড়ক যোগাযোগের ভাঙাচুরা সড়কের উপর দিয়ে যানচলাচলের তিক্ত অভিজ্ঞতা। খনাখন্দ ভঙ্গুর সড়কের কষ্টার্জিত যোগাযোগ উপেক্ষা করেও জাফলং পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট থেকে শুরু করে মায়াবী ঝর্ণা পর্যটকদের উপস্থিতি অনেকটা সরগরম ছিল। এ চিত্র সিলেটের গোয়াইনঘাটের সবক’টি পর্যটন স্পটের। দীর্ঘদিন বন্ধের পর বৈরী আবহাওয়া ও দুর্ভোগ উপেক্ষা করে পর্যটকদের পর্যটন স্পট জাফলং, বিছনাকান্দি ও রাতারগুল ছিল অনেকটা সরগরম।
তাদের সার্বিক নিরাপত্তায় ও স্বাস্থ্যবিধি রক্ষায় উপজেলা প্রশাসন তরফ হতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবারও গোয়াইনঘাটের পর্যটনগুলোতে বেড়াতে পর্যটক, দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ ও নিরাপদে ফিরতে পারেন সে লক্ষেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি রক্ষায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি