সব
পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাগুলো আগের রুটিনেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বিকালে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিদ্ধান্ত হয় আগের রুটিন মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ ৭ কলেজে পরীক্ষা চলবে। এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বুধবারও (২৪ ফেব্রুয়ারি) তারা গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমিয়ে শিক্ষার মান বাড়াতে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) রুটিন মোতাবেক পরীক্ষাগুলোর পরবর্তী তারিখ জানানো হবে। আর বাকীগুলো পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি