সব
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্নার মাগফেরাত কামনা করে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল এবং অসচ্ছল, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৫ ই আগস্ট) বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। আজ সকাল সাড়ে ৯ ঘটিকায় শোক র্যালি এবং ১০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ ১৫ ই আগষ্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং সকাল ১১ ঘটিকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোককে শক্তিতে পরিণত করার প্রয়াসে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান (আশিক) এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ এমাদুল হোসেন এর উপস্থিতিতে দুপুর ২ ঘটিকায় ২০০ জন দুঃস্হ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয় এবং সন্ধ্যা ৭ ঘটিকায় বঙ্গবন্ধু চত্বরে শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি