বাহুবলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ৩:৪০ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।

এসময় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বসতঘর থেকে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের মো. সানু মিয়া ওরফে সানু মোল্লা ( ৫৫ ) ও মো. হারুন মিয়া ( ৪৩ )।

র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। মূর্তিটির ওজন ১১ কেজি। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। শনিবার সকালে আটককৃত দুই জনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি