নগরীর বাগবাড়ি এলাকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ২:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে বুধবার মধ্যরাতে বাগবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। রাত ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলেও উপস্থিত রয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ধর্ষণের কোনো অভিযোগ এখনও পাইনি।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এমসি কলেজের ঘটনার পর থেকেই সারাদেশে ধর্ষণ বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়েছে। প্রতিদিনই নানা কর্মসূচীর মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তি দাবি জানানো হচ্ছে। তবে এমন আন্দোলনের মধ্যে প্রতিদিনই ঘটে চলছে ধর্ষণ ও নারী নিপিড়নের ঘটনা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি