সব
সিলেটের কেওয়াছড়া চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগানটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি