সিলেট যুবদলের নতুন কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ১০ জনের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

মকসুদ-টিপু জেলা যুবদলে, সম্রাট-দিনার মহানগরে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। এতে জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু। অন্যদিকে, মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। দুই কমিটিতে সভাপতি-সম্পাদকসহ মোট ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব।

অন্যদিকে, মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ।

বিজ্ঞপ্তিতে উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা মকসুদের

প্রতিক্রিয়া জানিয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ কালবেলাকে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।

তিনি বলেন, আগামী দিনে যুবদল রাজপথে থেকে জনগণের পাশে কাজ করবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেট জেলা যুবদল প্রস্তুত, ইনশাআল্লাহ। নেতাকর্মীদের ধৈর্য ধরে দল, দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

ছাত্রদল থেকে পদত্যাগ করবেন দিনার

প্রতিক্রিয়া জানিয়ে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার কালবেলাকে বলেন, দীর্ঘদিন ছাত্ররাজনীতি করার পর যুবদলে দায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাণিজ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় আজকের অবস্থানে আসতে পেরেছি। তাদের প্রতিও কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সঙ্গে কথা বলে দ্রুত ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি