জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিশুরা খেলতে গিয়ে এটি দেখতে পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটির আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, মধ্য জাফলংয়ের নয়াগাঙ্গের পাড়ে শিশুরা খেলতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি