সিলেটের সাহিত্য অঙ্গনে আলোর দিশারী: ভিসি ড. জহিরুল হক

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত করে সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গনে আলোর দিশারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নাইওরপুল এলাকার একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন কমিটির হাত ধরে সংগঠনটি আগামী দিনে তরুণ লেখক ও কবিদের জন্য আরও বড় প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে এবং সিলেটের সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য ও সমাজের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, লেখক ও গল্পকার জামান মাহবুব, কবি পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং লেখক ও সাংবাদিক ফারুক আহমদ।

সভায় স্বাগত বক্তব্য দেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র সভাপতি হিমাংশু রায় হিমেল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি সন্তোষ রঞ্জন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপন শুভ।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক বারিন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক রুনা তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত দাস, সাহিত্য সম্পাদক লাভলী পুরকায়স্থ, প্রচার সম্পাদক মাহিন উদ্দিন জয়, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সাধন শর্মা, সদস্য মিহির মোহন, প্রশান্ত লিটন, অভিনয় সরকার, শ্যামল কপালী, বিকাশ আচার্য্য, হেমা দেবী, প্রমি দেবী, পপি ভৌমিক, আল আমিন ও সুমন আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাহিত্যপ্রেমীরা।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, ছড়া, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা।

সিলেটের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি