সিলেটে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের জালালাবাদ এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘চিকিৎসা সেবা সবার অধিকার’ স্লোগানকে সামনে রেখে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এ মানবিক কর্মসূচির আয়োজন করে।

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান নাবিন রাজা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সিলেট মহানগর ছাত্রদলের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবদুস সামাদ তুয়েল এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ।

এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি