শান্তিগঞ্জে পঞ্চগ্রাম রাস্তায় ২ কোটি টাকা বরাদ্দ এলাকাবাসীর কৃতজ্ঞতা
সিলেট ডায়রি ডেক্স;
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে পঞ্চগ্রাম রাস্তা সংস্কারে ১ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এ ছাড়া চিকারকান্দি বাজার থেকে সুনামগঞ্জের বিটগঞ্জ বাজার পর্যন্ত আরও প্রায় ১৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন ও টেন্ডার সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী জানান, পঞ্চগ্রাম একটি জনবহুল এলাকা। রাস্তাটির অবস্থা নাজুক হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। প্রতি বর্ষায় রাস্তার কিছু কিছু অংশ ভেঙ্গে যায়। আমরা চাই স্থায়ী উন্নয়ন। নামমাত্র কাজ যাতে না হয় সে জন্য স্থানীয় নেতৃবৃন্দের বিশেষ তত্বাবধানে রাস্তাটির টেকসই সংস্কার সম্পন্ন হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এবাদুর রহমান বলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের ইউনিয়নে আর কোনো ভাঙ্গা রাস্তা বা অবকাঠামো আছে কীনা আমার কাছে জানতে চেয়েছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ যথাসাধ্য এলাকায় কাজ করানোর চেষ্ঠা করে যাচ্ছেন। এমপি মহোদয়ের আন্তরকিতায় আমরা অভিভুত। আশাকরি আগামীতেও তিনি উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।