সব
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়।
এর আগে হোটেল কক্ষে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন জিএম নজরুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত বলে জানা গেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি থানা পুলিশের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসেছেন। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী কার্যক্রম শেষে থানা পুলিশ কক্ষে প্রবেশ করবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি