সব
৭১’র চেতনা সিলেটের বিশ্বনাথ পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে ৭১’র চেতনা সিলেট জেলা শাখার সভাপতি মো. আলম আহমদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান সাক্ষরিত একটি পত্রে লিখিতভাবে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিকে অনুমতি দিয়েছেন। কমিটিতে জুয়েল আহমদকে আহবায়ক ও মাজহারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিলন অাহমদ, রুবেল আহমদ, ফয়জুল ইসলাম, জাকির আহমদ ও সাইদুর রাহমান।
এদিকে, ৭১’র চেতনা বিশ্বনাথ পৌরসভার অাহ্বায়ক কমিটিকে অনুমোদন দেয়ায় সংগঠনের সিলেট জেলা সভাপতি, সাধারন সম্পাদকসহ কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত বিশ্বনাথ পৌরসভার আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি