৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন জারু মিয়া কর্তৃক হবিগঞ্জের স্থানীয় দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক আব্দুল হালিম সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা দিকে লাখাই উপজেলা প্রেসক্লাস ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গেইট সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক নিতেশ দেব,সাংগঠনিক সম্পাদক সুমন আহামেদ বিজয়, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সাংবাদিক সেলিমুর রহমান, সানি চন্দ্র বিশ্বাস, আব্দুল হান্নান প্রমুখ।

এ সময় বক্তারা মিথ্যা ও হয়রানি মূলক মামলার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করলে আগামীতে আরো কঠুর কর্মসূচী ঘোষণা দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি