হবিগঞ্জে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১০:১২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

দন্ডপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার সকল কাগজপত্র পর্যবেক্ষণে ভুয়া চিকিৎসকের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি