সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

প্রতিনিধি, তাহিরপুর;
  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক হওয়া যুবক কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বারবান্দা গ্রামের সাহাব উদ্দীন এর ছেলে মো. মকবুল হোসেন (৫০)।

বিজিবি জানায়, সুনামগঞ্জের মাটিরাবন বিওপি’র নায়েক মো. নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১১৯০/৮-এস এর নিকট থেকে ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর বিল নামক স্থান থেকে ১১ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ-২৮ বোর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি