সব
বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির শুন্য পদে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা নোমান বখত পলিন। বুধবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদত্ত পত্রে ওবায়দুল কাদের এমপি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির শুন্য পদে নোমান বখত পলিনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হোসেন বখতের সন্তান ও সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমেদ হোসেন বলেন, ‘সুনামগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত পরিবার আয়ূব বখত জগলুলের পরিবার। তিনি বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি থাকাকালে মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে জগলুলের পদে তার ছোট ভাই নোমান বখত পলিনকে কোঅপ্ট করা হয়েছে।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি