সব
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম এর সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত ৮টায় শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, ‘আমাদের পক্ষ থেকে সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আমরা আশা করি সাংবাদিকরা সত্য, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। লেখনীর মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরবেন।’
এসময় তিনি অন্যান্য জেলার চেয়ে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা অনেক ভালো বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সদস্য লতিফুর রহমান রাজু, এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোসাইদ রাহাত, কার্যকরী সদস্য হাসান চৌধুরী কামরুল, রেজাউল করিম, রাজন মাহবুব, আফজাল হোসেন, দিলাল আহমদ, জাহাঙ্গীর আলম, আল হাবিব, নজরুল ইসলাম, শাহ জুনায়েদ আহমেদ সৃজন, মনোয়ার চৌধুরী।
পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক প্রেসক্লাব সদস্যদের তালিকা তুলে দেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি