সব
সিলেট জেলা পুলিশ লাইন্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম কিবরিয়া আহমদ (২০)। তিনি কানাইঘাট উপজেলার সড়কের বাজার গ্রামের নাজমুল হকের ছেলে।
জানা গেছে, রোববার বিকেল ৪টায় জেলা পুলিশ লাইন্সে টাইলস কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কিবরিয়া।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত সৌমেন মৈত্র ও এসআই দেবশীষের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে শ্রমিক কিবরিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি থানার সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে লাশ পর্রিদর্শন করেন।
ময়নাতদন্ত শেষে কিবরিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি