সব
সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন করে সিলেট বিভাগের আরও ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন, মৌলভীবাজারের ২৪ এবং সুনামগঞ্জের দুজন রয়েছেন বলে জানান হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২৮, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ১২ এবং সিলেটের ৩০ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ২২৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৭৬, হবিগঞ্জে ১ হাজার ৪২০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৩২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৬ জন। এরমধ্যে সিলেট জেলার ২ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৪২৫ জন, হবিগঞ্জে ৯২৯ জন এবং মৌলভীবাজারের ৮০২ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এরমধ্যে সিলেট জেলার ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারের ১৯ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি