সিলেটে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১২:০২ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার রাত ১১ টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানাা যায়নি এবং ক্ষয়কতি খবর পাওয়া যায় নি।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও এ সময় লোকজন আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন।

তবে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট নগরীর কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি