সব
বইপুর পড়ুয়া ক্লাব সিলেট বিভাগীয় নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সিলেট কমিটির সভাপতি সুবর্ণা দাশের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহফুজ ফারুক। এ সময় তিনি ক্লাবের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ‘প্রতি মাসে অন্তত একটি বই’ এ স্লোগানকে সামনে রেখে প্রতি মাসে কমপক্ষে একটি করে নতুন বই সংগ্রহ ও একটি করে বই পাঠের আহ্বান জানান তিনি। এছাড়া তিনি ব্যক্তিগত ও পারিবারিক গ্রন্থাগার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
সভায় সর্ব সম্মতিক্রমে শীঘ্রই সিলেট কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা ও একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে সিলেট বিভাগীয় নির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিলেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুস ছাক্বীব।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি