সিলেটে ‘পুলিশ মেধাবৃত্তি’ পেল পুলিশ পরিবারের ৬ সদস্য

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুলিশ পরিবারের ৬ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২০’ প্রদান করা হয়েছে। রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়।

সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাবেদুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বি,এম, আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সালেহ উদ্দিন আহমেদ এবং সহকারী পুলিশ কমিশনার ফোর্স সামসুদ্দিন আহমেদ।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ (গোল্ডেন এ+) অর্জনকারী বৃত্তিপ্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের ছেলে অরিত্র ঘোষ প্রত্যয়, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চত্রুবর্ত্তীর মেয়ে অজন্তা চত্রুবর্ত্তী তৃষা, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন ) মোঃ আব্দুল মুকিতের ছেলে মোঃ মাহির লাবিব, এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিমের মেয়ে তাসমিন জান্নাত রিমি, এসআই (সশস্ত্র) মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ নাফিউর রহমান নাফি, পুলিশ কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মাহমুদুল আলম শিহাব।

অনুষ্ঠানে এসএমপি কমিশনার বৃত্তি প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং সম্মানী প্রদান করেন।

তিনি কৃতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সাফল্য অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি