সিলেটে দুই কিশোরের রহস্যজনক মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের গোয়াইনঘাটে দুই কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার পৃথক পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এবং বিষপানে আত্মহত্যা করে এ দুই কিশোর।

আত্মহননকারী ওই দুই কিশোর হল, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে ছইফ উদ্দিন (১৪) ও উপজেলার পান্তুমাই এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহমদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সোনারহাট স্কুল সংলগ্ন এলাকার একটি গাছে গলায় গামছা বেঁধে ফাঁস লাগিয়ে ছইফ উদ্দিন আত্মহত্যা করে। পরে রোববার সকালে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে সুলতান আহমদ বিষপানে আত্মহত্যা করে। রোববার (৪ অক্টোবর) সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা কি কারণে আত্মহত্যা করেছেন তার কারণ এখনো জানা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি