সব
সিলেট মেট্রোপলিটনের এয়ারপোর্ট রোডে পাথর ভর্তি ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পুর্নেন্দু ভট্টাচার্য্য যীশু বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেলে গাড়ির হেলপারকে আটক করেছে পুলিশ।
আটক আলী হোসেন (১৯) কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আর ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) এ বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
এর আগে শুক্রবার রাত ৯ টা ১৫ মিনিটে মালনীছড়া চা-বাগান সংলগ্ন আবাদানী ব্রিজ এলাকায় এয়ারপোর্ট টু আম্বরখানা রোডে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান এক মোটরসাইকেল আরোহী।
আর অপর দুই আরোহী গুরুত্বর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি