সিলেটে কিশোরের মৃত্যু নিয়ে ‘ধুম্রজাল’

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের শাল্লা থানার সিরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে বুধবার জহিরুল ইসলাম বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে সে পরিবার নিয়ে কদমতলী জেসমিন ভিলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। নিহত ওই কিশোর পেশায় রং মিস্ত্রির কাজ করতো।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) রেল লাইনের উপর থেকে আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নিহতের পরিবারের দাবি, জহিরুল মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। আর পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা উল্লেখ করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

নিহতের ভাই দীন ইসলামের দাবি, গত সোমবার সন্ধ্যায় জৈনপুর এলাকার মাদক ব্যবসায়ী ফখরুল ইসলামের নেতৃত্বে হামলা চালিয়ে জহিরুল ইসলামকে আহত করা হয়। মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় জহিরুলকে মারা হয় বলেও অভিযোগ করেন দীন ইসলাম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন জানান, রেল লাইন থেকে আহত অবস্থায় জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সে। তবে পরিবারের অভিযোগ মাদক ব্যবসায়ীরা মারধর করে জহিরুলকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন, আমরা রেলওয়ে থানা পুলিশকে অবগত করেছি। উনারা আসছেন, আমাদের উর্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি