সব
শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে মাত্র ১০ জনের। রোববার (৩ অক্টোবর সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
নতুন করে শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে সিলেট জেলায় ৯ জন। আর মৌলভীবাজারে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬২৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮১৪ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৪৫ জন। সুনামগঞ্জের ৬২৪০ জন, মৌলভীবাজারের ৮১০৯ জন ও হবিগঞ্জের ৬৬৩২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪৪ জন। আর বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি আছেন ৫১ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি