সিলেটে আরও ৫১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট বিভাগে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে রোববার ২০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৮ জন, মৌলভীবাজারের একজন এবং সুনামগঞ্জের একজন রয়েছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, রোববার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১০ জন ও সিলেট জেলার ৩ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫৮২ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ২৬৮ জন আর মারা গেছেন ২১৬ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি