সব
সিলেট বিভাগে নতুন করে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ১৫ আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে শনাক্ত ১৫ জনের মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের দুজন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
আর শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, মঙ্গলবার ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ২২ জনের মধ্যে সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ৭ জন রয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি