সব
সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানীর ল্যাবে শনাক্ত ১৪ জনের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের তিনজন আর মৌলভীবাজারের একজন রয়েছেন।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, সোমবার শাবির ল্যাবে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের দুজন এবং হবিগঞ্জের দুজন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮০৪ জন। এসব রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৯৩ জন। আর মারা গেছেন ২২০ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি