সিলেটে আরও ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট বিভাগে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানীর ল্যাবে শনাক্ত সবাই সিলেটের বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বলেন, বুধবার শাবির ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৫ জন রোগী রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৩৪ জন, সুনাগঞ্জে ২ হাজার ৩০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।

অন্যদিকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি