সব
সিলেট বিভাগে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন।
আর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ৩২ নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি