সিলেটে অনন্ত-একতা যুব সংঘের শ্যামা পূজা শনিবার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

অনন্ত একতা যুব সংঘের উদ্যোগে সিলেটে ২১তম শ্যামাপূজা উপলক্ষে শনিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজার্চ্চনা সম্পন্ন হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, আজ সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপন, রাত ১০টা থেকে পদাবলী কীর্ত্তন ও পূজারম্ভ, ২য় দিন ১৫ নভেম্বর রোববার ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা ৬টায় আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষ দিন সোমবার সকাল ১০টায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৩দিনব্যাপী আরাধনা শেষ হবে।

পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে শ্রীহট্টের ভক্ত সজ্জনদের সার্বিক সহযোগিতা ও সর্বান্তকরণ উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন এবং সরকারি বিধি মেনে মাস্ক পরা ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন অনন্ত একতা যুব সংঘের শ্যামাপূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে ও সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মিঠু দাস জয়।-প্রেসরিলিজ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি