সিলেটের ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরী আর নেই

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১২:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮ টা ৫ মিনিটে সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন থেকে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যবসায়ী ফারুক আহমদ চৌধুরী সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার মৃত রজিউর রহমান চৌধুরীর ছেলে ও সিলেট ভয়েসের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল আহাদের ভগ্নিপতি।

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ওসমানীনগরের কুরুয়া আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি