সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১১:০৮ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে বৃহত্তর সিলেট বিভাগের সাংবাদিকতার জগৎ-এ যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় হওয়ার নয়। সিলেটের প্রবীণ এ সাংবাদিক এর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।

তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, অফিস সম্পাদক ৃআনোয়ার সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরী সদস্য শফিক আহমদ কালাম, আব্দুল জলিল, ফখর উদ্দিন, নুরুল মুত্তাকীন, শাহীন আলম, প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, তুহিন বক্স প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি