সব
দেশে করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করতে ও অন্যকে বাঁচাতে মাক্স এর কোন বিকল্প নেই, তাই নিজে মাক্স ব্যবহার করুন অন্য কেউ মাক্স ব্যবহার করতে উৎসাহিত করুন পরিবার-পরিজন নিয়ে সকলেই সুস্থ থাকুন। তাহলেই দেশের উন্নয়ন অবকাঠামো কোন বাধাগ্রস্ত হবে না। আওয়ামী লীগের সরকারের উন্নয়নের কাজগুলি জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী নিরলস ভাবে কাজ করতে হবে।
গোয়াইনঘাট উপজেলায় করোনা মহামারী ও বারবার বন্যার সময় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে জনসাধারণের পাশে গিয়ে নিরলসভাবে দাঁড়িয়ে ছিলেন। আওয়ামী লীগ সরকার তৃণমূল নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করতে চাই সব সময় ।
উন্নয়নের অগ্রযাত্রায় বর্তমান সরকারের বিশাল কর্মযজ্ঞ দেশব্যাপী প্রচারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্য অর্জনে গুরু দায়িত্ব পালনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা,উপসহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলম,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,সামছুল আলম,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, এম নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম,নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তকিন,আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আফাজ উদ্দিন, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি