শেখ হাসিনাকে নিয়ে সিলেট জেলা যুবলীগের প্রামাণ্য চিত্র প্রদর্শনী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ৮:৪১ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা যুবলীগ।

এরই অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর কামরান চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। প্রামাণ্য চিত্রে কবি আব্দুল গফফার সিলেট জেলা যুবলীগকে ধন্যবাদ জানান।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা যুবলীগের ৪ দিনের কর্মসূচীর শেষ দিন সোমবার ছিল প্রধানমন্ত্রীর জীবন নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি