সব
আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের শিববাড়ী এলাকার শিববাড়ী মন্দিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে শিববাড়ী মন্দির প্রাঙ্গণে চলে এসেছে প্রতিমা, চলছে প্রতিমা রঙের কাজও। পাশাপাশি গত কয়েকদিন ধরেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে শিববাড়ি মন্দিরে।
সুষ্ঠুভাবে দুর্গোৎসব পরিচালনার জন্য ‘মহামায়া সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। পিনাক করকে সভাপতি, ঝলক দেবকে সাধারণ সম্পাদক এবং ঝলক চৌধুরীকে অর্থ সম্পাদক করে ১১০ সদস্যবিশিষ্ট পূজা উদযাপন কমিটি গঠন করা হয়। গত শুক্রবার পূজা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে পূজা কমিটি। এতে ২৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর আজম খান সহ ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি পিনাক কর বলেন, গতবারের ন্যায় এবার সাজসজ্জা ও মূর্তিতে ভিন্নতা থাকবে। যেহেতু এটা ঐতিহাসিক জায়গা (পীঠস্থান) তার সাথে সাথে হাজার হাজার লোকের সমাগম ঘটে। তাছাড়া ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ হবে। তবে বর্তমান করোনা পরিস্থিতে বিবেচনা করে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে হবে।
প্রতিবারের মত এবার মহামায়া সার্বজনীন পূজা কমিটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘দৈনিক একাত্তরের কথা’।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি