শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১২:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিছমিল্লাহ পরিবহনের বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিন বড়চর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি