সব
প্রায় ৭শত নেতাকর্মী নিয়ে সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুল্লা মিয়া, ভৈরব পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ভৈরব শাখার সভাপতি এস আর সোহেল।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১টা সময় সিলেট হযরত শাহ জালাল মাজার জিয়ারত করেন তারা। এসময় মুক্তিয়োদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ তাদেরকে মাজারের প্রধান ফটকে ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় সংসদ কার্যকরী সদস্য ও সিলেট জেলা যুবলীগ নেতা মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আলীনূর রহমান নয়ন, মহিলা সম্পাদিকা আলেয়া ইকবাল চৌধুরী, সহ সভাপতি কামাল আহমদ রাজু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সদর উপজেলা আহ্বায়ক মো. সাইস্তা তালুকদার, কার্যকরী সদস্য বিলাল রেজা, জুবায়ের আহমদ, হাদী নাসির, মো. জাবেদ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সাইফুল ইসলাম, সুজন মিয়া মিনারা বেগম নেহার বেগম প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি