শনিবার সিলেট নগরীতে বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট নগরীর বেশিরভাগ এলাকায় শনিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ থাকবে না। এছাড়াও সিলেটের সদর উপজেলা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বেলা ২ টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা সিলেট মহানগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি