লাখাইয়ে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিল্লাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এ কারাদণ্ড দেন।

এর আগে লাখাই থানার এস আই সজীব দেব রায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোড়াকরি গ্রামের ভলবদ্র ব্রীজের নিকট থেকে ৬ টি ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়িয়া গাঁজাসহ বিল্লালকে আটক করে। বিল্লাল ব্রাম্মন বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের নবীর হুসেনর ছেলে।

লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি