সব
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন লাখাই উপজেলা প্রেসক্লাব ও লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক,সাধারণ সম্পাদক নিতেশ দেব ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।
এসময় সাংবাদিক নের্তৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা মন্ডপের মাস্ক বিহীন পূজারীদের হাতে মাস্ক তুলে দেন।
এছাড়াও বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে পূজারীদের অবহিত করেন এবং কৌশল বিনিময় করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি