লাখাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে মুবারক মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আয়নারটুকের বাসিন্দা দানা মিয়ার ছেলে। শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্হানীয় ডাক্তারের শরণাপন্ন হলে মৃত হওয়ার খবরটি নিশ্চিত হয়। প্রতিবেশিদের ভাষ্য অনুযায়ী, দুপুরে অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি