সব
হবিগঞ্জের লাখাই উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার সারা দিনব্যাপী উপজেলার বুল্লা, মাদনা ও লাখাই এলাকার হাওরে অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ মিটার কারেন্ট জাল জব্দ করে বামৈ গরুর বাজারে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি ও লাখাই থানার এস আই সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মাদনা বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মুদির দোকান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি