সব
‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ- ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল কাদির, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসন বেনুসহ আরও অনেকে।
বক্তারা তথ্য অধিকার নিশ্চিত ও জনগণের সহয়তার তথ্য প্রাপ্তি ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি