সব
রোটারেক্ট ক্লাব অব সিলেট এর ১৮তম নিয়মিত সভা ও ২য় প্রজেক্ট বৃক্ষ রোপণ গতকাল (৬ নভেম্বর) শুক্রবার বিকেল ৪টায় জামিয়া তালিমুল কোরআন, সিলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট রোটারেক্টর আশিষ সূত্রধর এর উপস্থাপনায় ও কোরআন তেলাওয়াত করেন রোটারেক্টর জুবায়ের আহমদ সুজন এবং রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রোটারেক্টর মাহবুব হোসেন মামুন এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট এর সম্মানিত প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সম্মানিত জোনাল রিপ্রেজেনটেটিভ আইপিপি রোটারেক্টর শহিদুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারেক্টর সামাদ আহমদ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর ফজলুল হক রবিন, ক্লাব মেম্বার লিমন হক, রোটারেক্টর তামিম রহমান চৌধুরী, রোটারেক্টর মিজান।
এছাড়াও আরো অনেক অতিথিবৃন্দ আমাদের ক্লাবে উপস্থিত ছিলেন। সবার সহযোগিতায় আজকে মিটিংটি ও বৃক্ষ রোপণ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি