রায়হান হত্যা : কনস্টেবল হারুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুন রশিদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বিকাল পৌনে চারটায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে পিবিআই।

এসময় শোনানি শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুন রশিদকে গ্রেপ্তার করে পিবিআই ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড করে করেন। পরে গত ২৯ অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে তিন দিনের রিমান্ডে নেয় পিবিআই।

এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ডে রয়েছেন এবং দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আগেই কারাগারে পাঠিয়েছে আদালত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি